সারা বাংলা

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান

লক্ষ্মীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে আগুন লাগে। 

স্থানীয় সূত্র জানায়, রাতে আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, “ফারায় সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৯টি দোকান আগুনে পুড়ে গেছে।