নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সরকার পুলিশের সর্বোচ্চ পদে আলী হোসেন ফকিরকে নিয়োগ দেয়। র্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন।