ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার মোদির দুদিনের ইসরায়েল সফরের সময় দেশটির পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু এই সম্বোধন করেছেন।
ভাষণে মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রশংসা করেন নেতানিয়াহু।
তিনি বলেছেন, “নরেন্দ্র, আমার প্রিয় বন্ধু, আজ এখানে আপনার সফরে আমি গভীরভাবে, গভীরভাবে অনুপ্রাণিত। কারণ আমাকে কূটনৈতিক হতে হবে, আমি এটাকে শ্রেণিবদ্ধ করব না। আমি সমস্যায় পড়ব। কিন্তু আমাদের সাথে এখানে আপনার সফরে আমি যতোটা অনুপ্রাণিত হয়েছি আগে কখনোা হইনি, আপনি ইসরায়েলের একজন মহান বন্ধু, ভারত-ইসরায়েলি জোটের একজন মহান চ্যাম্পিয়ন এবং বিশ্ব মঞ্চে একজন মহান নেতা।”
মোদিকে ভাই সম্বোধন করে নেতানিয়াহু বলেন, “আমি বলতে চাই যে (আপনি) একজন বন্ধু, একজন ভাইয়ের চেয়েও বেশি।”
নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার প্রশংসা করে বলেন, “আমরা আমাদের বাণিজ্য দ্বিগুণ করেছি, আমাদের সহযোগিতা তিন গুণ করেছি, আমাদের বোঝাপড়া চার গুণ করেছি যা আমি বর্ণনা করতে পারব না। কিছু ক্ষেত্রে, সম্ভবত বর্ণনা করা উচিত নয়।”