ঢাকার হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে থানার সামনে অবস্থান নেন স্বজন ও স্থানীয়রা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিক্ষুব্ধরা থানার সামনে অবস্থান নেন।
হাতিরঝিল থানার এএসআই বাসুদেব বলেন, “মঙ্গলবার রাতে পশ্চিম উলন এলাকায় শাহজাহান সাহেবের বাড়ির নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে থেকে তাহেদী আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা দাবি করছেন এটি হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা থানার সামনে অবস্থান নেন।”
জানা গেছে, মৃত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো। সে কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলীর গাঁও গ্রামের গার্মেন্টস কর্মী মো. লিটন মিয়ার মেয়ে। উলন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো মেয়েটি। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।