বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন।
শায়রুল কবির খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।”