সারা বাংলা

কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি সাঈদ, সা. সম্পাদক মাহমুদ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শেখ মো. আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে এস এম শাতিল মাহমুদ বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ চলে। ৪৩৪ জনের মধ্যে ৪১৪ জন সদস্য ভোটা দেন। রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতি পদে শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বি সোহেল খালীদ মোহাম্মদ সাঈদকে হারিয়ে এ পদে জয় পান। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খ. ম. আরিফুল ইসলাম (রিপন) পেয়েছেন ১৬৫ ভোট। 

১৭টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রহমান (২০৭ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুন নাহার (২১৮ ভোট), কোষাধ্যক্ষ পদে মোখলেসুর রহমান পিন্টু (১৪৪ ভোট), গ্রন্থাগার সম্পাদক পদে মো. এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফুল রেজা শিমুল (১৬২ ভোট), সিনিয়র সদস্য পদে হাফিজুর রহমান হাফিজ (৩৫১ ভোট), আখতারুজ্জামান আক্তার (৩৪৭ ভোট), মোছাম্মদ আয়েশা সিদ্দিকা (৩১৭ ভোট) এবং আশুতোষ কুমার পাল দেবাশীষ (৩১২ ভোট)। 

এছাড়া জুনিয়র সদস্য পদে- মোহাম্মদ সাইফুল ইসলাম রানা (৩৩২ ভোট), রবিউল ইসলাম (৩২০ ভোট), সাইফুল ইসলাম সুমন (৩০৪ ভোট) এবং জাভেদ কাইসার জাসিব (২৯১ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন- নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম আব্দুর রউফ। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোস্তফা শামসুজ্জামান ও মোহাম্মদ আল মুজাহিদ হোসেন মিঠু।