অর্থনীতি

রমজানে বেড়েছে চালের দাম 

রমজানে বেড়েছে চালের দাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও রায়েরবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথ বলে জানা যায়, গত দুই সপ্তাহের ব্যবধানে বাজারে অধিকাংশ মিনিকেট চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

এখন বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৮৮ টাকা পর্যন্ত। যা দুই সপ্তাহ আগেও ছিল ৮০ থেকে ৮২ টাকা। নাজিরশাইল চাল ৭৪ থেকে ৭৮ টাকা, কাটারিভোগ ৭০ থেকে ৭৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৫৮ থেকে ৬০ টাকা, স্বর্ণা গুটি চাল ৫৫ থেকে ৫৬ টাকা এবং চিনি গুঁড়া পোলাও চাল মানভেদে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।

রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা গৃহিণী মুক্তা আক্তার রাইজিংবিডি ডটকমকে বলেন, “চালের দাম বেড়েছে। গত মাসে মোজাম্মেল ব্রান্ডের চাল নিয়েছি ৮৪ টাকা কেজি, আজ ৮৮ টাকা রেখেছে।”

একই বাজারের সামাদ রাইস এজেন্সির স্বত্বাধিকারী সামাদ ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “গত দুই সপ্তাহে ধরে চালের দাম বাড়তি।মিল থেকেই দাম বেড়েছে। তবে সামনে কিছুটা কমতে পারে।”