খেলাধুলা

ইংল্যান্ডের স্পিন তোপে বড় সংগ্রহ পেল না নিউ জিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। কলম্বোতে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে। জিততে ইংল্যান্ডকে করতে হবে ১৬০ রান।

অবশ্য ইংল্যান্ডের স্পিন বোলিং তোপে নিউ জিল্যান্ডের সংগ্রহ বড় হয়নি। কেউ ছুঁতে পারেননি ফিফটি। গ্লেন ফিলিপস ২৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩৯ রান। উদ্বোধনী ব্যাটার টিম সেইফার্ট করেন ৩টি চার ও ২ ছক্কায় ৩৫ রান। ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে ৩ ছক্কায় ২৯ রান। এছাড়া মার্ক চ্যাপম্যান ১৫, কোল ম্যাককনকি ১৪ ও রাচিন রবীন্দ্র করেন ১১ রান।

বল হাতে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৪ ওভারে ২৮ রানে ২টি ও রেহান আহমেদ ৩ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট। উইল জ্যাকস ৪ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট।

আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজকে জিতলে তারা দুই নম্বর গ্রুপের এক নম্বর দল হয়ে শেষ চারে যাবে। আর হেরে গেলে নেমে যাবে দুইয়ে।