সারা বাংলা

তালা ভেঙে দোকানে ঢুকে রগ কেটে যুবদল নেতাকে হত্যা

খুলনার দিঘলিয়া উপ‌জেলার সেনহা‌টি ইউনিয়নে প্রতিপক্ষের লোকজন তালা ভেঙে দোকানে ঢুকে উপর্যুপরি ছুুরি দিয়ে আঘাত করে রগ কেটে দেওয়ায় স্থানীয় এক যুবদল নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কাল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার সেনহা‌টি বক্সীবা‌ড়ি কবরস্থা‌নের সাম‌নে মুরাদ হোসেন নামে এই যুবদল নেতার ওপর হামলা হয়।

ঘটনার বিষয়ে কথ্য দিয়েছেন দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম।

মুরাদ সেনহাটি ইউনিয়ন যুবদ‌লের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি ওই ইউনিয়নের হাজী গ্রামের বা‌সিন্দা খান মুনসুর আহ‌মে‌দের ছে‌লে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কাল সা‌ড়ে ৪টার দিকে ১০ থে‌কে ১৫ জন মুরা‌দের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য এক‌টি দোকা‌নে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকা‌নের তালা ভে‌ঙে দোকা‌নের ভেতর ঢুকে ছু‌রি দি‌য়ে দুই হাঁটুর নিচের রগ কে‌টে দেয়।

স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ কম‌প্লেক্স ও পরবর্তী‌তে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। ময়নাতদন্তের পর তার লাশ গ্রামে নেওয়া হয়েছে।

দিঘলিয়ার ওসি মো. শাহ আলম বলেন, হত্যাকারীরা নিহতের পূর্বপরিচিত। পূর্বশত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।