সারা বাংলা

ঝালকাঠিতে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা শাখার ২০২৬ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মু. এনামুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. মাহমুদুল হাসান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি নেয়ামুল হাসান নাঈম। এ সময় জেলা শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান, এম সায়েমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।