আন্তর্জাতিক

বেঁচে আছেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় এবং প্রেসিডেন্টের কার্যালয়কে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় খামেনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হতাহত হয়েছেন কিনা জানানো হয়নি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আমি যতদূর জানি’ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।

এদিকে, ইরানের আল-আলম টিভি জানিয়েছে, আলী খামেনি কয়েক মিনিটের মধ্যেই জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন।