সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ সিনেমা পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। রবিবার (১ মার্চ) বেলা ১টায় প্রকাশ করা হয়েছে সিনেমাটির অফিশিয়াল পোস্টার।
পোস্টারে দেখা যায়, এক আহত কিন্তু দৃঢ়চেতা মানুষের মুখ। পেছনে গাধার পিঠে বসা একজনকে ঘিরে অস্ত্রধারীদের উপস্থিতি। পুরো দৃশ্যই ইঙ্গিত দেয় সংঘাত, প্রতিরোধ ও টিকে থাকার এক তীব্র গল্পের। পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
নির্মাতা রনি বলেন, “এটি সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। দর্শকদের ভালো লাগা তাদের জন্য বড় প্রাপ্তি, সামনে আরও চমক আছে বলেও জানান তিনি।
এসভিএফ আলফা-আই ও চরকি প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে মুক্তি পেতে যাওয়া ‘দম’ ইতোমধ্যেই ঈদের আলোচিত সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।