আন্তর্জাতিক

ইরানকে সংযত থাকার আহ্বান আরব আমিরাতের

ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

এ ঘটনার পর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা দেশটিকে আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন করেছে। তিনি তেহরানকে সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে।

ইরানের পাল্টা অভিযান দ্বিতীয় দিনে গড়ানোর প্রেক্ষাপটে তিনি বলেন, “উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইরানের আগ্রাসন ছিল ভুল হিসাব, যা এক সংকটপূর্ণ সময়ে ইরানকে বিচ্ছিন্ন করেছে। আপনাদের যুদ্ধ আপনাদের প্রতিবেশীদের সঙ্গে নয়।”

তিনি আরো বলেন, “বিবেচনায় ফিরুন, নিজের চারপাশের বাস্তবতা অনুধাবন করুন এবং বিচ্ছিন্নতা ও উত্তেজনার পরিধি আরো বাড়ার আগে প্রতিবেশীদের সঙ্গে যুক্তিসঙ্গত ও দায়িত্বশীল আচরণ করুন।”