জাতীয়

মাঠ প্রশাসনে রদবদল শুরু, ৫ ডিসি প্রত্যাহার

গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার ক‌রে‌ছে সরকার। এর মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল শুরু করল বিএনপি সরকার।

র‌বিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপ-সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

যা‌দের প্রত্যাহার করা হ‌য়ে‌ছে তারা হ‌লেন- গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের পর গত ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সিনিয়র সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। প্রায় সবার মেয়াদই চলতি বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা। একই দিন গত সরকারের সময়ে সচিব হওয়া তিন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।