ইরানে রাতের হামলায় বি-১ ভারী বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। একজন আমেরিকান কর্মকর্তা এবং ওপেন-সোর্স ফ্লাইট ট্র্যাকিং ডেটা পর্যবেক্ষণকারী বিশ্লেষকের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
সামরিক ও সরকারি বিমান কার্যকলাপ বিশ্লেষণকারী প্রায় ৩০ জন ওপেন-সোর্স বিশ্লেষকের একটি দল মিলিটারি এয়ার ট্র্যাকিং অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা এই তথ্যটি প্রথম প্রকাশ করেছেন।
বিশ্লেষকের মতে, তিনটি বি-১ বোমারু বিমান হামলা পরিচালনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইরানে অবিরাম উড়েছিল।
একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওস নিউজকে জানিয়েছেন, বোমারু বিমানগুলো ‘ইরানের ভূমির উপরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমান্ড এবং নিয়ন্ত্রণ সাইটগুলোতে’ আঘাত করেছে।
বি-১ ল্যান্সার হচ্ছে মার্কিন বিমান বাহিনীর প্রধান তিনটি কৌশলগত বোমারু বিমানের অন্যতম। এটি একসময় ওয়াশিংটনের শীর্ষ পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান ছিল, যেটি সর্বোচ্চ ২৪টি পারমাণবিক বোমা বহন করতে পারত। এটি ২২৭ কেজি প্রচলিত বোমা বহন করতে পারে। এ ধরনের একটি বিমান তৈরি করতে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করতে হয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য এই বি-১ বোমারু বিমান ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।