নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তোলার সময় তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় আগুন লাগে। এতে কেউ আহত হননি।
কারখানার প্রোটাকশন ম্যানেজার বাবুল আহমেদ জানান, আগুনে কারখানার বয়লারের অধিকাংশ স্থান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “কারখানার বয়লারের সামনে মাটির নিচে ছিল তিতাস গ্যাস সংযোগ। মাটি তুলতে গেলে সংযোগের থাকা লিকেজ থেকে গ্যাস বেরিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন অনেকটা উপরে ওঠায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল। জাতীয় জরুরি নম্বরে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।