সারা বাংলা

মধ্যরাতে আগুনে ভস্মীভূত মহিলা মাদ্রাসা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মহিলা মাদ্রাসা অগ্নিকাণ্ডে পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। 

মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেছেন, “এই মাদ্রাসায় ৮৫ জন ছাত্রী পড়ে। তারা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাত ২টার দিকে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে ছুটে এসে দেখি, মাদ্রাসা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা আসতে আসতে আমাদের সবকিছু পুড়ে যায়।”