আন্তর্জাতিক

ইরানের ডুবন্ত যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সমুদ্রসীমার ঠিক বাইরে বিপদে পড়া একটি ইরানি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ। জাহাজটি ডুবতে শুরু করলে সেখান থেকে জরুরি সহায়তার বার্তা পাঠানো হয়েছিল। খবর আল-জাজিরার। 

বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ১৮০ জন ক্রু সদস্যের ওই জাহাজ থেকে আহত নাবিকদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। 

তবে ইরানি যুদ্ধজাহাজটি কেন ডুবে যাচ্ছিল, সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট কারণ জানাননি।

ঘটনাটি নিয়ে শ্রীলঙ্কার পার্লামেন্টেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিরোধী দলের একজন সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার শিকার হয়েই কি যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? সরকারের পক্ষ থেকে এই প্রশ্নের তাৎক্ষণিক কোনো উত্তর দেওয়া হয়নি।