প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদের দায়িত্ব বাড়ান হয়েছে। এতদিন তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের অতিরিক্ত মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয়ের এবং রুহুল কবির রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব ও দপ্তর বণ্টন করা হয়।