জাতীয়

এএনডি এর ইফতার মাহফিল 

অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্টস অ্যান্ড ডায়েটিশিয়ানস (এএনডি) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর মিরপুরে ড. এম আর খান শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের আনোয়ার খান মেমোরিয়াল সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্টস অ্যান্ড ডায়েটিশিয়ানস (এএনডি) এর সহ-সভাপতি ছাঈদা লিয়াকত বলেন, “আমাদের দেশে দিনকে দিন পুষ্টিবিদের চাহিদা বাড়ছে। আগামীর দিনগুলো আমাদের সেবাগুলো দেশের সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমারা জানি আমাদের বিভিন্ন সমস্যা থাকে তবে সবাই মিলে কাজ করলে সব সমস্যার সমাধান করা যায়। দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য সরকারের উচিত সরকারি পুষ্টিবিদ নিয়োগ বৃদ্ধি করা এবং পুষ্টিবিদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য নিবন্ধনের ব্যবস্থা চালু করা।”

সভায় পুষ্টিবিদ সৈয়দা শিরিনা বলেন, “আমার সবাই মিলে যদি এক সাথে কাজ করি তাহলে সব কিছু জয় করা সম্ভব। আমি আহ্বান জানাব দেশের সব পুষ্টিবিদ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন সমস্যা আমাদেরকে বিপদে ফেলতে পারবে না।”

পুষ্টিবিদ আয়াতুল্লাহ শারমিন বলেন, “খাদ্যের ও পুষ্টির বিষয়ে আমাদের সচেতন হতে হবে। বর্তমানের দেশের অধিকাংশ মানুষ খাদ্য গ্রহণের ক্ষেত্রে সচেতন না। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করতে হবে। সরকারের উচিত পুষ্টিবিদের একটি নিবন্ধন প্রক্রিয়া মধ্যে নিয়ে আসা।”

পুষ্টিবিদ সেহেলী সরকার রোদেলা, “আমার অনেক সময় অনেক পুষ্টিকর খাদ্য গ্রহণ করে থাকি, কিন্তু ফল কিংবা সবজি ধৌত করার সময় পানিটা বিশুদ্ধ কিনা তা লক্ষ করি না। আবার দা ছুরি বঁটি হাইজিনিকের বিষয়ে উদাসীন থাকি। পুষ্টিকর খাদ্যে যাথাযথ হাইজিনের অভাবে দুষিত হয় এবং অনেক রোগ সৃষ্টি করে। তাই আমাদের নিরাপদ পানি ব্যবহার ও হাইজিনের সচেতন থাকতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন পুষ্টিবিদ উম্মে সালমা, পুষ্টিবিদ শারমিন সুলতানা, পুষ্টিবিদ হোসনে আরা, পুষ্টিবিদ ফাউন্ডেশনের রেবেকা সুলতানা, পুষ্টিবিদ সৈয়দা শিরিনা, পুষ্টিবিদ ফারজানা রহমান, পুষ্টিবিদ ইসরাত জাহান, পুষ্টিবিদ সেহেলী সরকার রোদেলা, পুষ্টিবিদ আরিফা, পুষ্টিবিদ সাবা, পুষ্টিবিদ রিজভী ও পুষ্টিবিদ আমেনা হাসমি প্রমুখ।