সারা বাংলা

রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ২

রাজশাহীতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাব আলৗ (৬২) ও মাসুম আহমেদ (৪০)। তাদের বাড়ি চারঘাট উপজেলায়। মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ঢাকা থেকে একতা ট্রান্সপোর্টের একটি বাস রাজশাহীর দিকে আসছিল। চৌদ্দপাই মোড়ে পৌঁছালে বাসটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে দুইজন আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাব আলৗকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান মাসুম।”

ওসি আরো বলেন, “ঘাতক বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। ওই মামলায় চালককে আদালতে পাঠানো হবে।”