লাইফস্টাইল

দুই ধাপে বানান ‘খেজুরের মিল্কশেক’

ইফতারে প্রতিদিন খেজুর থাকে নিশ্চয়?—এবার একটু ভিন্নতা আনতে পারেন। ইফতারে রাখতে পারেন খেজুরের মিল্পশেক। ইফতারে খেজুরের মিল্কশেক তাৎক্ষণিক ক্ষুধা মেটায়। এতে পুষ্টিগুণও পাওয়া যায়।

উপকারণ: খেজুর: ১০ পিস দুধ: ২০০ মিলি

মধু:২/৩চামচ

আইস কিউব: প্রয়োজন অনুযায়ী

প্রথম ধাপ: প্রথমে খেজুরগুলো থেকে বীজ বের করে নিন। এবার ১০০ মিলিলিটার ফুটানো দুধে খেজুরগুলো আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। 

দ্বিতীয় ধাপ: এখন একটি ব্লেন্ডারে খেজুর-দুধের মিশ্রণ এবং মধু মিশিয়ে ব্লেন্ড করুন। বাকী দুধ ও আইস কিউব যোগ করুন। আবারও এক মিনিট ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল খেজুরের মিল্কশেক।