সারা বাংলা

নীলফামারী টিসিএ’র নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) উদ্যোগে নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নীলফামারী শহরের স্থানীয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভ সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের কার্যক্রম, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন সদস্যরা।

এসময় বক্তারা বলেন, চিত্র সাংবাদিকরা মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেন এবং সমাজের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরেন। তাই তাদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় নতুন সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।