সারা বাংলা

খুলনার যুবলীগ নেতা কালা শওকত গ্রেপ্তার

খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পল্টন থানা পুলিশের সহায়তায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে খুলনা আনা হয়েছে। শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় ৫টি মামলা রয়েছে।”