জাতীয়

সোনাগাজী সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল 

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারো সোনাগাজী সমিতি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার গাজী আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, কিং খালেদ ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল আবুল বাশার মোহাম্মদ শামসুদ্দীন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গিয়াস উদ্দিন শামীম, অধ্যাপক ড. সৈয়দ এম. শামছুদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আব্দুল হক, সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল হাই, বিশিষ্ট জনশক্তি রপ্তানীকারক গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর ইঞ্জিনিয়ার গোলাম মাওলা খোন্দকার, সমিতির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সহ-সভাপতি সুলতান মোহাম্মদ কামাল উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন ও সহায়তা করেন ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক আমির হোসেন জনি।

অনুষ্ঠানে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আলম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল মাহমুদ (বাহাদুর), সমিতির অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাঈন উদ্দিন ফারুকী, সমিতির নিরীক্ষা সম্পাদক মোহাম্মদ মোস্তফা, দপ্তর সম্পাদক নুরুল করিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী, মাঈন উদ্দিন চিশতীসহ অন্যান্য নেতারা উপস্থিত।   অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাদের হোসাইন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিরেক্টর মুর্শিদ আলম, বাংলাদেশ ব্যাকের অবসরপ্রাপ্ত পরিচালক মো. বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক ইব্রাহিম বাহারী, ডেমরাস্থ গ্রীণ সোসাইটির  ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ, বাংলা ভিশনের সাংবাদিক কেফায়েত উল্লাহ চৌধুরী শাকিল, ব্যবসায়ী মহিব উদ্দিন শিপলুসহ ঢাকাস্থ সোনাগাজী উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়ী, চিকিৎসক, সমাজসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।