সারা বাংলা

উখিয়ায় ‘স্বামীর লাথিতে’ স্ত্রীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথির আঘাতে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাদামতলী এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুল জলিল পলাতক।

খিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ এতথ্য জানান। নিহত আনোয়ারা বেগম একই ইউনিয়নের থাইংখালীর এলাকার আব্দুল মজিদের মেয়ে। 

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল জলিল স্ত্রীকে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের ৮ ও ৫ বছর বয়সের দুই ছেলে রয়েছে। 

উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, “স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”