সারা বাংলা

গোপালগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কলেজছাত্র নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কেরানীর পোল এলাকায় নাগরা-বান্ধাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াজ শেখ বরিশালের অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, “কোটালীপাড়ার নাগরা থেকে মোটরসাইকেলে দুজনকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন রিয়াজ। পথে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের রিয়াজের মৃত্যু হয় এবং বাকি দুই আরোহী আহত হন।”