আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে ‘সন্তুষ্ট নন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (৮ মার্চ) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি বলেন, “তাকে (ইরানের সর্বোচ্চ নেতা) আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না নেয়, তাহলে সে দীর্ঘকাল টিকে থাকতে পারবে না।”

প্রেসিডেন্ট আরো বলেন, “আমি চাই না মানুষকে পাঁচ বছর পর আবার একই কাজ করতে হতে বা তার চেয়েও খারাপ।” 

২৮ ফেব্রুয়ারি ইসরায়েল–যুক্তরাষ্ট্র যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। এরপরই ট্রাম্প এমন মন্তব্য করেছেন। 

ট্রাম্প জানান, এমন নেতা তিনি চান যিনি শান্তি ও স্থিতিশীলতা আনতে সক্ষম হবেন।