আন্তর্জাতিক নির্বাচনি সম্মেলনে অংশ নিতে ফিলিপাইন যাচ্ছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রবিবার (৮ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, সেভেনথ এশিয়ান ইলেকটোরাল স্টেকহোল্ডার ফোরাম (এইএসএফ)–এর সম্মেলন আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ফিলিপাইনের মেলিনায় অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন দেশের নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সফরের অধিকাংশ ব্যয় বহন করবে ফিলিপাইনের নির্বাচন কমিশন। তবে, বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
সফরে নির্বাচন কমিশনারের সঙ্গে তার একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামানও থাকবেন। তারা আগামী ২০ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ এপ্রিল দেশে ফিরবেন।