সারা বাংলা

স্ত্রীকে হত্যার পর সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন স্বামী 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে নাসিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার রানীনগর-হঠাৎপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত নাসিমা বেগম একই গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে। অভিযুক্তের নাম মিজানুর রহমান ভেজু।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে নিজ বসতঘরের ভেতরেই নাসিমাকে কুপিয়ে হত্যা করেন তার স্বামী মিজানুর। এরপর মরদেহ পাশের সেপটিক ট্যাংকে ফেলে দেন তিনি। খবর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম জানান, অভিযুক্ত মিজানুর রহমান ভেজুকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।