রাজনীতি

মির্জা আব্বাস হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গেলে অসুস্থ হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।