দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে।
জবাব দিতে নেমে বাংলাদেশ ১৫ রানেই ৩ উইকেট হারায়। ৬.৩ ওভারের মাথায় ২৭ রান তুলতেই হানা দেয় বৃষ্টি ও বজ্রপাত। সে কারণে সন্ধ্যা ৭টা ২১ মিনিট থেকে খেলা বন্ধ রয়েছে। যদিও মিরপুরে বৃষ্টি থেমেছে, কিন্তু মাঠ প্রস্তুত করতে কিছুটা সময় লাগছে।
আর এদিকে রাত ৮টা ২১ মিনিট থেকে ওভার হারাচ্ছে এই ম্যাচ। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ৪০ ওভার খেলার সুযোগ পায় তাহলে তাদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়াবে ২৬১ রান। যদি ৩০ ওভার খেলার সুযোগ পায় তাহলে দাঁড়াবে ২৩৮ রান। আর যদি ২০ ওভার খেলার সুযোগ পায় তাহলে দাঁড়াবে ১৯৯ রান। তবে বাংলাদেশ যদি কোনো উইকেট না হারাত তাহলে এই টার্গেট হতো ১৪০ রান!
তিন-তিনটি উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। এখন দেখার বিষয় কখন খেলা শুরু হয় এবং বাংলাদেশ কতো রানের টার্গেটে আবার মাঠে নামে।