আন্তর্জাতিক

হামলায় ইরানের কুর্দিস্তানে ১১২ জন নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কুর্দিস্তানে  অন্তত ১১২ জন নিহত হয়েছেন। 

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়, কুর্দিস্তান প্রদেশের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

ওই কর্মকর্তা জানান, হামলায় এ পর্যন্ত অন্তত ৯৬৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন এবং পাঁচজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় ইরানে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।