১ অমলকান্তি তবু রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু এখন আমি কিছু-না হতে চাই
২ তুমি হতে পারতে নক্ষত্র অথচ হয়ে আছো একদলা মাটি
৩ আমার কোষে কোষে তুমি কিংবা তুমিই কোষ তাই প্রাণগভীর থেকে বাজাই রাগ মালকোষ
৪ পৃথিবীর সব হারামখোরদের আমি শূকরছানা বলি কারণ কবিতায় শুয়োরের বাচ্চা বড় রূঢ় শোনায়
৫ জগত এক লীলার দোকান যা তুমি বিনা দামেও ক্রয় করতে পারো
৬ জীবনে কথার ময়লা জমিয়েছি অনেক চাই এবার নৈঃশব্দ্যের স্নানশুভ্রতা
৭ তাঁকে পেতে উড়ো না আকাশে ফুঁড়ো না পাতাল কেবল হৃদয়-বেতারে হও মাতাল
৮ হৃদয়ের তারে শোনো তাঁর গান প্রাণের গভীরে পাবে উজ্জ্বল-উদ্যান
৯ কেবল কি ঘুড়িই ওড়ে? তোমার সত্তাও কি শূন্যে ওড়ে না!
১০ প্রতিদিন করো সঙ্গীতস্নান আত্মায় খুঁজে পাবে স্বর্গের ঘ্রাণ