রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পাঁচ সিটি প্রশাসকের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক।

রবিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় তারা পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রশাসকদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “গত ১৭ বছরে বরিশাল সিটি করপোরেশনে যথেষ্ট উন্নয়ন হয়নি। শহরকে বাসযোগ্য ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই। পাশাপাশি মাদক নির্মূলেও উদ্যোগ নেওয়া হবে।”

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “আমাদের প্রথম কাজ হবে যানজট, জলাবদ্ধতা ও আবর্জনার সমস্যা সমাধান করা। সিটি করপোরেশন নাগরিকদের সেবা নিশ্চিত করতে কাজ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা।