বিনোদন

ডিবিসির চার দিনের ঈদ আয়োজন

ঈদ মানেই আনন্দ আর উৎসবের আমেজ। সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে ডিবিসি নিউজ। ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেলটি চার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে, অংশ নেবেন দেশের নাটক, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকারা। 

ঈদের দিন বিকেল ৫টায় প্রচারিত হবে জনপ্রিয় তারকাদের নিয়ে ‘চতুরঙ্গ পাওয়ার্ড বাই প্যারাগন’। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘ভাইয়া হাউজিং নিবেদিত ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি’। রাত ৮টায় প্রচার হবে ‘গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত ঈদ বিশেষ ডিবিসি রেড কার্পেট’। এছাড়া দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে ঈদের চারদিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বিআরবি ক্যাবলস নিবেদিত উৎসবের ঈদ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটে’। 

ঈদের চারদিন ‘চতুরঙ্গ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন তানজিকা আমিন ও ইমতিয়াজ বর্ষণ, অহনা রহমান ও রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ ও মোস্তাফিজ নূর ইমরান এবং ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী মেহরাব ও পুতুল। 

‘ডিবিসি তারকার আড্ডা’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি, আনিকা কবর শখ ও নিরব হোসাইন, শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, পারশা ইভানা ও কারিনা কায়সার। 

অন্যদিকে, ‘ডিবিসি রেড কার্পেট’ অনুষ্ঠানে ঈদের সিনেমা নিয়ে আড্ডা দেবেন নির্মাতা তানিম নূর ও অভিনেত্রী সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী নাজিফা তুষি, চাষী আলম ও নাবিলা ইসলাম, ইরফান সাজ্জাদ ও তাসনিম আনিকা। 

ঈদের চারদিন ‘উৎসবের ঈদ’ অনুষ্ঠানে গান ও আড্ডায় মাতাবেন জাকিয়া সুলতানা কর্নিয়া, মুহিন খান, তামান্না প্রমি, সাব্বির জামান, বেলাল খান, লুইপা, কামরুজ্জামান রাব্বি ও ডলি মণ্ডল। 

এছাড়া ঈদ উপলক্ষে ‘ডিবিসি রেড কার্পেট’ অনুষ্ঠানের বিশেষ পর্বে আড্ডায় অংশ নেবেন অভিনেত্রী আইনুন পুতুল, সংগীতশিল্পী হুমায়রা ঈষিকা, মডেল ও চিত্রনায়িকা আলিশা ইসলাম, সংগীতশিল্পী জিসান খান শুভ এবং মিস কসমো বাংলাদেশ খ্যাত মডেল আভিলা ইসলাম। 

অনুষ্ঠানমালা নিয়ে ডিবিসি নিউজের নির্বাহী প্রযোজক শাফায়েত হোসেন বলেন, “এক মাস সিয়াম সাধনার পর ঈদের সময়ে দর্শকদের সঠিক সংবাদ পরিবেশনের পাশাপাশি কিছুটা নির্মল বিনোদন দিতে চ্যানেল কর্তৃপক্ষ তারকাদের নিয়ে বিশেষ আয়োজন করেছে। জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানগুলোতে থাকবে ঈদের স্মৃতি, কাজের গল্প ও সংগীত পরিবেশনা।” 

তিনি আরও জানান, এসব অনুষ্ঠান টেলিভিশনে প্রচারের পাশাপাশি ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। 

ঈদের বিশেষ এই অনুষ্ঠানগুলো মাকসুদুল হক ইমুর ব্যবস্থাপনা ও পরিকল্পনায় গ্রন্থনা ও প্রযোজনা করেছেন পাভেল পারভেজ। উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান, শ্রাবণ্য তৌহিদা, ফারজানা বিথী, নুসরাত জেরিন, আর্শিয়া আলম, হাবিবা আফরোজ জুই, তানিয়া হারুন ও ঈশিতা।