সারা বাংলা

এনসিপি ঢাকা জেলা উত্তর কমিটির শীর্ষপদে নাবিলা ও দিলশানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নাবিলা তাসনিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুলকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে জুলকার নাইন ও ফয়সাল হোসেন খানকে। 

কমিটির সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনিকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। আর যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজুকে। 

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিনজনকে। তারা হলেন- মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।