বিনোদন

জি-সিরিজ–অগ্নিবীণার ঈদ উৎসব

ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট আয়োজন নিয়ে হাজির হয়েছে জি-সিরিজ ও অগ্নিবীণা। এই উৎসবে থাকছে ১০০টি নতুন গান, ২৫টি নাটক এবং একাধিক সিনেমা—সব মিলিয়ে বিশাল এক বিনোদন প্যাকেজ। 

গানের তালিকায় রয়েছেন তাহসান, এফএ সুমন, পার্থ বড়ুয়া, সালমাসহ অনেক জনপ্রিয় শিল্পী। নাটকে দেখা যাবে মোশাররফ করিম, খায়রুল বাসার, মুশফিক আর ফারহান, জোভান, ইয়াশ রোহানসহ একঝাঁক তারকা। 

ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হবে নাটকগুলো। প্রথম দিকের নাটকগুলোর মধ্যে রয়েছে—‘সাতদিন’, ‘কাবজাব’ ও ‘বোবা কান্না’। পরবর্তী দিনগুলোতেও প্রতিদিন নতুন নতুন নাটক আসবে দর্শকদের সামনে। 

পাশাপাশি সিনেমার তালিকায় রয়েছে ‘তুফান’, ‘মুনাফিক’, ‘সম্রাট’, ‘বিজয়িণী সোনাভাণ’সহ বেশ কয়েকটি সিনেমা। 

গান–নাটক–সিনেমা সব মিলিয়ে জি-সিরিজের ঈদ আয়োজন দর্শকদের জন্য এক টানা বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে।