জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “অবৈধ ঠিকাদারকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিচ্ছি। যাদের কাগজপত্র নেই তারা যাতে ঠিকাদারি করতে না পারে, সেদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলেমিশে এ বাংলাদেশকে গড়ে তুলব।”
বুধবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেস ক্লাবে সদর উপজেলা এনসিপি কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশে নদী-খাল ভক্ষণ চলছে, সব রক্ষকরা ভক্ষকের ভূমিকা পালন করছে। তাই এসবকে রুখে দিতে যার যার অবস্থান থেকে প্রস্তুত হতে হবে।”
তিনি বলেন, “ভারতের দেওয়া সংবিধান নিয়ে একটি দল সংবিধান সংবিধান করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ওনাদের এ সংবিধান বহু আগেই ছুড়ে ফেলে দিয়েছে দেশের জনগণ।”