অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
বুধবার (১৮ মার্চ) মধ্য রাত থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত সড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে ঈদে ঘরমুখো মানুষের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যায়। এ কারণে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।