বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রেল প্রতিমন্ত্রী বলেন, “অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে আমাদের কিছু ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে। সবগুলো না, দুটি ট্রেন। একতা ও নীলসাগর। এতে পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে।”
“দুইটা ট্রেনের সময় বিলম্বিত হওয়ায় যাত্রীসেবা কিছুটা বিঘ্নিত হয়েছে। আমি সেটা পরিদর্শন করতে এখানে এসেছি। আমি আসার এক ঘণ্টা আগেও আপনার নিশ্চয় জানতেন না আমি এখানে আসব" বলেন প্রতিমন্ত্রী।
হাবিবুর রশীদ হাবিব বলেন, “ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে স্টেশন মাস্টার ও ট্রেনের দুই লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত আমাদের ট্রেন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। রেলের মাঠ পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। সবাই মাঠে সক্রিয় আছেন।”