ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লাইনলাপ চূড়ান্ত হয়েছে। প্রি-কোয়ার্টার বা শেষ ষোলোর দ্বিতীয় লেগ শেষে সেরা আট নিশ্চিত করেছে পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আথলেটিকো মাদ্রিদ, আর্সেনাল ও স্পোর্টিং লিসবন।
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি–লিভারপুল কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ–বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা–আথলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্টিং লিসবন–আর্সেনাল
ফিক্সচার প্রথম লেগ ৭ এপ্রিল স্পোর্টিং লিসবন–আর্সেনাল রিয়াল মাদ্রিদ- বায়ার্ন মিউনিখ
৮ এপ্রিল বার্সেলোনা–আথলেটিকো মাদ্রিদ পিএসজি–লিভারপুল
দ্বিতীয় লেগ ১৪ এপ্রিল বার্সেলোনা–আথলেটিকো মাদ্রিদ পিএসজি–লিভারপুল
১৫ এপ্রিল স্পোর্টিং লিসবন–আর্সেনাল রিয়াল মাদ্রিদ- বায়ার্ন মিউনিখ
এদিকে শেষ ষোলোর ড্রয়ের সময় নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালের লাইনআপ কেমন হবে।
সেমিফাইনাল সেমিফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১ বিজয়ী – কোয়ার্টার-ফাইনাল ২ বিজয়ী সেমিফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩ বিজয়ী – কোয়ার্টার-ফাইনাল ৪ বিজয়ী
ফিক্সচার সেমিফাইনালের দুই লেগ হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে।
ফাইনাল হাঙ্গেরির বুদাপেস্টের পুসকান অ্যারেনায় দুই সেমিফাইনাল বিজয়ীকে নিয়ে ফাইনাল ম্যাচ হবে ৩০ মে।