আগামী শনিবার (১৯ মার্চ) উদযাপন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের অনেকে রাজধানীতে এবং কেউ কেউ নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করবেন।
দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ করবেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে, আবদুল আউয়াল মিন্টু ঢাকায় এবং কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে ঈদ উদযাপন করবেন।
মিজানুর রহমান মিনু রাজশাহীতে, নিতাই রায় চৌধুরী মাগুরায় এবং খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক সিলেটে ঈদ করবেন। জহির উদ্দিন স্বপন বরিশালে, মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় এবং আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ঈদ উদযাপন করবেন।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে এবং মো. আসাদুজ্জামান ঝিনাইদহে ঈদ করবেন। জাকারিয়া তাহের কুমিল্লার বরুড়ায় ঈদ উদযাপন করবেন।
দলের অন্য নেতাদের মধ্যে আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুরে, সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে এবং ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ উদযাপন করবেন। হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় অবস্থান করবেন। তবে, ঈদের পরে হুমায়ুন কবিরের সিলেট যাওয়ার সম্ভাবনা আছে।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোরে, মো. শরীফুল আলম কিশোরগঞ্জে, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরে এবং সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন।
বিএনপির শীর্ষ নেতারা ঈদ উপলক্ষে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।