আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরান ঘাঁটিটির দিকে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।

ইরান থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার।  ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নির্দেশ দিয়েছিলেন যে, ইরানি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা যেন ২ হাজার কিলোমিটার অতিক্রম না করে।

বিবিসি পেন্টাগন এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে। পেন্টাগন জানিয়েছে, “এই মুহূর্তে তাদের কাছে জানানোর মতো কিছু নেই।”