বিনোদন

ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন—

মাছরাঙা টেলিভিশন বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: নিঃস্ব তুমি আমি। রচনা ও পরিচালনা: পথিক সাধন। অভিনয়ে: আরশ খান, সামিরা খান মাহি প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মেইন কাস্টিং। রচনা: বৃন্দাবন দাশ। পরিচালনা: নিয়াজ মাহবুব। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, ডা. এজাজ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: লেলিন। রচনা: দয়াল সাহা, দেবাশীষ চক্রবর্তী। পরিচালনা: সুব্রত সঞ্জীব।অভিনয়ে: মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভ্যাজাল জামাই। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মাসুম বাশার প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: গোলাপী। রচনা ও পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তানজিন তিশা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: হৃদয়ের ওপাশে তুমি। রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: জোভান আহমেদ, নাজনীন নিহা প্রমুখ।

চ্যানেল আই দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: মায়াপাখি-১। পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: অপূর্ব ও নেহা প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: লাল মোরগের ঝোল। পরিচালনা: তারিক মোহাম্মদ হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সরি বলবো না। রচনা ও পরিচালনা: মহিন খান। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শাহেদ শাহরিয়ার, মিমো, সুমাইয়া অর্পা প্রমুখ।

এটিএন বাংলা সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: বিয়ে টিয়ে। পরিচালনা: মুহম্মদ মিফতা আনন। অভিনয়ে: নিলয়, সাফা কবীর। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: প্রেম আমার টু। পরিচালনা: আদিফ হাসান। অভিনয়ে: আরশ খান, ফারিহা রহমান পারু। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: দ্বিতীয় বিয়ে। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, আয়েশা খান। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: আমার সুন্দরী শালীরা। পরিচালনা: মহিন খান। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি। রাত ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম: ভাইজান। পরিচালনা: প্রীতি দত্ত। অভিনয়ে: শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ প্রমুখ।

এনটিভি সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: মিরাকল লাভ। রচনা: পারভেজ ইমাম। পরিচালনা: মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক আর ফারহান, স্পর্শিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কুলীন সমাচার। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার, সুমাইয়া অর্পা, সোহেল তৌফিক, সানজিদা তাসনিম, জয়রাজ, আমিরুল ইসলাম বরুণ প্রমুখ। দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: গল্পটা থকে যায়। রচনা: দেবাশীষ চক্রবর্তী ও সুব্রত সঞ্জীব। পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান, আরিফ পাপন, দীপ্তি ঘোষ, দীপা, রিয়া প্রমুখ। অভিনয়ে: সিয়াম আহমেদ, শাবনম বুবলি, প্রার্থনা ফারদিন দিঘী, শহীদুজ্জামান সেলিম, অপু প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক: পা পিছলে আলুর দম। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমুখ। রাত  ৮টায় প্রচার হবে একক নাটক: গরীবের সুন্দরী বউ। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, অন্তরা, আব্দুল্লাহ রানা, শিরিন আলম প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: কত যে আপন। রচনা ও পরিচালনা: মো. মিফতা আনান। অভিনয়ে: মুশফিক আর ফারহান, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা আক্তার মিঠু প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ছিটকিনি। রচনা: আশরাফুল চঞ্চল। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিকা আমিন, সাদিয়া আয়মান প্রমুখ।

দীপ্ত টিভি  সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: এক রাশ নীল, পরিচালনা: মুন্সী মোহাম্মদ নাজিম, অভিনয়: আরশ খান, প্রিয়ন্তী উর্বি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: বিবাহিত জীবনের দিনগুলি, পরিচালনা: মিশুক মিঠু, অভিনয়: ফারহান আহমেদ জোভান, সাদিয়া আয়মান। রাত ৯টায় প্রচার হবে ড্রামা সিরিজ: রাজপ্রাসাদের লু জেন। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভাইজান। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: শুধু কবিতার জন্য, পরিচালনা: মোস্তাফা খান শিহান, অভিনয়: প্রান্তর দস্তিদার, মারিয়া শান্ত। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রেম হতে সাবধান, পরিচালনা: হারুন রুশো, অভিনয়: নিলয় আলমগীর, জান্নাতুল হিমি।