দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুরে তিনি বাসা থেকে বের হন। সন্ধ্যায় ফিরে বাসার পেছনের টিনের গেট ভাঙা দেখেন। এ সময় পরিবারের অন্য কোনো সদস্য বাসায় ছিলেন না।
ভুক্তভোগী সাংবাদিক জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে ঝিনাইগাতী উপজেলায় যান তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগে কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র বাড়ির পেছনের টিনের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরের দল দুই ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপা, নগদ ৪০ হাজার টাকা ও একটি এলইডি টিভিসহ মোট ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”