অর্থনীতি

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের আনসিকিউরড, নন কনভার্টেবল, ফুললি রেডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির মেয়াদ হবে ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর।

বুধবার (২৫ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৪ তম কমিশন সভায় কোম্পানিটির বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের সড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০৪ তম কমিশন সভা বুধবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাক অভিহিত মূল্যের ৬ মাস হতে সর্বোচ্চ ৫ বছর মেয়াদী উনসিকিউরড, নন কনভার্টেব, ফুললি রেডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে।

এছাড়া, বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং ফান্ড এরেঞ্জার হিসাবে যথাক্রমে সেনা ইন্সুরেন্স পিএলসি ও নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড কাজ করবে।