চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, পাঁচলাইশ মডেল থানার ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরিফুর রহমানকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ মডেল থানায় পদায়ন করা হয়েছে।
একই আদেশে আরো চার পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে মো. জাহেদুল কবিরকে সিটিএসবিতে, মো. জামির হোসেন জিয়াকে ডিবি উত্তর বিভাগে, জসীম উদ্দিনকে ডিবি দক্ষিণ বিভাগে এবং সাইফুর রহমানকে সিটি গেইট সিএমপি টিআই হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।