রাজনীতি

কুমিল্লায় দুর্ঘটনা: মামুনুল হ‌কের শোক

কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগনি ও দুই ভাগিনার প্রাণহানির ঘটনা ঘটেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে দল‌টি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ মাগরিব মর্মা‌ন্তিক এই সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে জা‌নি‌য়ে বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নেতারা নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করেন এবং তাদের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করার জন্য দোয়া করেন।

বিবৃতিতে নেতারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য প্রার্থনা করেন।