সারা বাংলা

গোপালগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির চাপায় হেমায়েত মোল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হেমায়েত মোল্যা উপজেলার হোগলাকান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ থেকে পেঁয়াজ তুলে একটি ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরছিলেন হেমায়েত। ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি ঘোড়ার গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেমায়েত মোল্যা নিহত ও ঘোড়ার গাড়ির চালক আহত হন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি, তবে পরিবারে সদস্যরা আমাদের জানায়নি।”